কুখ্যাত এক ডাকাতের স্বীকারোক্তি শুনে চক্ষু ছানাবড়া ভারতের উত্তরপ্রদেশ পুলিশের। বরেলিতে ডাকাত সালমান খান সম্প্রতি পুলিশের হাতে ধরা পড়েছে।

জেরায় সে বলেছে, খুন না করলে কী আর ডাকাতি হয়! রোহিলখন্ডের চেমার গিরোহর কুখ্যাত ডাকাত সালমান ভাবলেশহীন মুখে পুলিশকে বলেছে, গত ১০ বছরে সে ৫৭ জনকে খুন করেছে। মাত্র ১৬ বছরে খুন করে হাত পাকাতে শুরু করে সে।

বরেলির সার্কেল ইন্সপেক্টর অসীত শ্রীবাস্তব সংবাদমাধ্যমকে বলেছেন,  জেরা শুরু হতেই ওই গ্যাংস্টার তার নৃশংসতার কথা অবলীলায় কবুল করে নিয়েছে। কোথায় কোথায় হত্যা করেছে সে কথাও সে জানিয়েছে।

পুলিশ সূত্রের খবর, জেরার সময় একেবারেই স্বাভাবিক ছিল সে। প্রত্যেকটা খুন সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছে সলমন। সূত্র:এবিপি আনন্দ

ইআর