ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদিকে কেউ কখনও ‘আই লাভ ইউ’ বলেছে কিনা এমন প্রশ্ন তুলেছেন গুজরাটের স্বতন্ত্র বিধায়ক জিগনেশ মেওয়ানি।

ভ্যালেন্টাইনস দিবসে এমন প্রশ্ন তুলে জিগনেশ বলেছেন, তার ধারণা- মোদিকে কেউ কখনও প্রেম নিবেদন করেনি। কিন্তু তাকে অনেকেই ‘আই লাভ ইউ’ বলেছে।

ভ্যালেন্টাইনস দিবসে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসকেও খোঁচা দিতে ছাড়েননি জিগনেশ। তার দাবি, সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া মালয়ালাম তারকা প্রিয়ার গানই বুঝিয়ে দিয়েছে মানুষ প্রেমপন্থী। আরএসএসের প্রচার করা ঘৃণাকে তারা পছন্দ করেন না।

উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরে ভ্যালেন্টাইনস দিবসে আরএসএসের নানা সংগঠন যুগলদের ওপর চড়াও হয়। তাদের জোর করে বিয়ের হুমকি দেয়া হয়। এই পরিপ্রেক্ষিতেই এদিন টুইটারে সরব হন জিগনেশ মেওয়ানি।

এসএম