ভারতের গুজরাটে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় কট্টরপন্থীদের হাতে বর্বর হামলার শিকার হয়েছেন এক মুসলিম পুলিশ কনস্টেবল।

হামলার সময় উগ্রবাদী হিন্দুরা তার দাড়ি ধরে টানাটানি করে এবং পরে গলাটিপে শ্বাসরোধ করে তাকে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ৪৪ বছর বয়সী আহত ওই পুলিশ কনস্টেবলের নাম আরিফ ইসমাইল শেখ।

আরিফ ইসমাইল শেখ পুলিশ কনস্টেবল বাড়ি ফেরার পথে এ হামলা হয়।

শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ভারতের গুজরাটের ভাদোদারা শহরে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর শনিবার ভাদোদারা সিটির জোন-৩ এর ডিসিপি সঞ্জয় খারাত সংবাদ সংস্থা নিউজক্লিককে জানান,‘মুসলিম কনস্টেবলের ওপর উগ্রবাদী সন্ত্রাসীদের হামলার ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি জানার পরপরই তদন্ত শুরু করেছি’। এদিকে এই ঘটনায় জড়িত ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

এফআইআর-এ ইসমাইল শেখ অভিযোগ করেন, আক্রমণকারীরা তার শারীরিক চেহারার সাথে সম্পর্কিত অবমাননাকর, “ওহ, বোদায়া!” এবং “ওহ, মুসলিম!” মন্তব্য করতে থাকে। এরপর একটি পেট্রোল পাম্প সংলগ্ন নিকটবর্তী জনবসতি থেকে পাঁচ থেকে সাত জন লোক তার সাথে যোগ দেয় এবং তারা সবাই আমাকে মারধর করতে থাকে।

তারা আমার দাড়ি ধরে টানাটানি শুরু করে। আমার মুখে আঘাত করে এবং তারা আমাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করে। হামলাকারীরা এ সময় নিজেদের মধ্যে, ‘আস আজ সবাই মিলে এই ব্যক্তিকে শেষ করে (হত্যা) ফেলি, মুসলমানরা তাদের সীমা ভুলে গেছে. এমন কথা বলতে থাকে।

হামলার শিকার আরিফ ইসমাইল শেখ জানান, গত ২৩ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ তিনি যখন বাড়ি ফিরছিলেন, তখন কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারী তাকে গালাগালি শুরু করে। এরপর তারা তাকে মারধর করে। অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসির ৩২৩, ১৪৩, ১৪৭, ৫০৪ এবং ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এএস