আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে নিরাপত্তা ঘাঁটিতে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ১৭ পুলিশ নিহত হয়েছে।
হেলমান্দের প্রাদেশিক পুলিশ প্রধান নবী জান মুল্লাখিল বলেন, শনিবার হেলমান্দের মুসা কালা জেলার পুলিশ চেকপয়েন্টে বেশ কিছু সংখ্যক সশস্ত্র তালেবান হামলা চালায়। এতে ১৭ পুলিশ নিহত ও তিনজন আহত হয়েছে।
হেলমান্দের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওমর জাওয়াক হতাহতের এ খবর নিশ্চিত করেছেন। তবে হামলার দায় দায়িত্ব কেউ স্বীকার করেনি।
জেডআই





