[b]কায়রো:[/b] মিশরে একটি সামরিক চেকপয়েন্টে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ৫ পুলিশ নিহত হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানা গেছে। মিশরের দক্ষিণাঞ্চলীয় বেনী সুয়েফ শহরে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স ও বিবিসি।
হামলায় আরো দুই পুলিশ আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বেনী সুয়েফ শহরটি রাজধানী কায়রো থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
দেশটিতে বিতর্কিত এক গণভোটে নতুন সংবিধান গৃহীত হওয়ার পর নতুন করে উত্তেজনা বেড়ে গেছে। দেশটির প্রধান সামাজিক সংগঠন মুসলিম ব্রাদারহুড ও এর রাজনৈতিক অঙ্গসংগঠন গণভোট বয়কট করে।
গণভোটে মাত্র ৫ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করে ব্রাদারহুড। কিন্তু সেনা সমর্থিত সরকার দাবি করে ৪০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। আর গণভোটে ৯৫ শতাংশই নতুন সংবিধানের পক্ষে 'রায়' দিয়েছেন।
এদিকে, আগামী ২৫ জানুয়ারির বিপ্লবকে সামনে রেখে নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে মুসলিম ব্রাদারহুড। এতে আবারো ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। গত বছরের জুলাইয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেন সেনাপ্রধান সিসি।
সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে গণহত্যা চালিয়ে আসছে সেনাবাহিনী। এ পর্যন্ত কয়েক হাজার মুরসি সমর্থক নিহত হয়েছেন। অন্যদিকে, অভ্যুত্থানের পর থেকে দেশটিতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো মাথাছাড়া দিয়ে উঠেছে। সশস্ত্র গ্রুপগুলো নিরাপত্তা বাহিনীর উপর প্রায়ই হামলা চালিয়ে আসছে। এসব হামলায় এ পর্যন্ত অন্তত ২৫০ জন পুলিশ ও সেনা সদস্য নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স ও বিবিসি
ঢাকা: ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
আন্তর্জাতিক
মিশরে সামরিক চেকপয়েন্টে হামলা, ৫ পুলিশ নিহত
কায়রো: মিশরে একটি সামরিক চেকপয়েন্টে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ৫ পুলিশ নিহত হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানা গেছে। মিশরের দক্ষিণাঞ্চলীয় বেনী সুয়েফ শহরে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স ও বিবিসি।





