মাইক বাজিয়ে মদ-জুয়ার আসর বসানোর প্রতিবাদ করায় ভারতে এক অন্তঃসত্ত্বাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। এ ঘটনা ঘটেছে বর্ধমানের কালনার একটি গ্রামে। আক্রান্ত ওই অন্তঃসত্ত্বার স্বামীও। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন নিগৃহীতা। এই ঘটনায় আট জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
ওই মহিলার স্বামীর অভিযোগ, মাইক বাজিয়ে গ্রামে অবাধে চলছিল মদ ও জুয়ার আসর। প্রতিবাদ করায় তাঁকে মারধর করে দুষ্কৃতীরা। স্বামীকে বাঁচাতে গেলে তাঁর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও বিবস্ত্র করে মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আট জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পূর্বস্থলী থানায়।
সূত্র : জিনিউজ।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]