ভোট দিচ্ছেন সেই ১৯৫১ সাল থেকে। এবারের লোকসভা নির্বাচনেও তিনি ভোট দিচ্ছেন। ৯৭ বছর বয়সী ভারতীয় এই ভোটারের নাম শ্যাম শরন নেগি। তিনিই হলেন বর্তমানে জীবিত একমাত্র ভোটার, যিনি স্বাধীন ভারতের শুরু থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত সব নির্বাচনেই ভোট দিয়েছেন।
এবারের ভোট হচ্ছে তার ১৬তম। প্রথম ভোট দেন স্বাধীনতার পর ১৯৫১-৫২ সালে অনুষ্ঠিত দেশটির প্রথম সাধারণ নির্বাচনে। এটি ভারতের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।
শ্যাম শরন হলেন ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ হিমাচলের একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। হিমাচল প্রদেশের পাঁচ আসনে ভোটগ্রহণ হবে ৭ মে।
সোমবার ভারতের ১৬তম জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ৫ সপ্তাহে ৯ ধাপে এই ভোটগ্রহণ সম্পন্ন হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ১৬ মে।
এবারের নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রায় ৮১ কোটি ৪০ লাখ ভোটারকে তালিকাভুক্ত করা হয়েছে।
গুগল ইন্ডিয়া শ্যাম শরন নেগিকে নিয়ে তৈরি করা ‘ট্রু স্টোরি অফ এ ম্যান হু নেভার মিসড এন অপরচুনিটি টু ভোট’ শিরোনামের একটি ভিডিও ২৪ মার্চ অনলাইনে আপলোড করে। এ পর্যন্ত বিশ্বের প্রায় ১৭ লাখ মানুষ ভিডিওটি দেখেছে। ভিডিওতে তাকে ভারতের প্রথম ভোটার হিসেবে উল্লেখ করা হয়।
তবে কোন দলের প্রার্থীকে তিনি ভোট দিবেন তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন নেগি। তিনি বলেন ‘আমি এমন একটি দলকে ভোট দেব যারা দেশে একটি পরিবর্তন আনার জন্য মনে-প্রাণে চেষ্টা করবে এবং একটি উন্নত শাসন ব্যবস্থা কায়েম করবে।’ সূত্র: বিবিসি
[b]ঢাকা, ০৯ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
ভোট দিচ্ছেন স্বাধীন ভারতের প্রথম ভোটার