জম্মু-কাশ্মির সীমান্ত 'লাইন অব কন্ট্রোলে' পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ৬ ভারতীয় সেনা নিহত হয়েছে দাবি করেছে পাকিস্তান।
ভারত যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা করলে এর জবাবে এ হামলা চালানো হয় বলে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আসিফ গফুর এ তথ্য জানান। এক টুইট বার্তায় তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় পোস্ট লক্ষ্য করে হামলা করে। এতে এক সেনা কর্মকর্তাসহ ৬ ভারতীয় সেনা সদস্য নিহত হয়। এ সময় অনেকে আহত হয়েছে।
তবে এ দাবি সম্পূর্ণরুপে প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতীয় সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় নিউজ ১৮'। সংবাদ মাধ্যমটিতে বলা হয় ভারত পাকিস্তানের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যাচার বলে অভিহিত করেছে।
তিনি আরও বলেন, পাকিস্তানের এই হামলার আগে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানের তিন বেসামরিক ব্যক্তি নিহত হন। এর মধ্যে একজন সাত বছরের শিশু রয়েছে।
তাদের দাবি, লাইন অব কন্ট্রোলে পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় সেনা পোস্টে হামলা চালানে মাত্র একজন সৈন্য নিহত হয়। এছাড়া আহত হয়েছে চার ভারতীয় সেনা।
পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর দুটি বাঙ্কার ধ্বংস হয়।
জেড





