সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত বিশেষ দূত লাখদার ব্রাহিমী পদত্যাগ করেছেন। জাতিসংঘ ও আরব লীগের পক্ষ থেকে তাকে নিয়োগ করা হয়েছিল।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং ব্রাহিমী এক যৌথ সংবাদ সম্মেলন করেন। এসময় জানানো হয়, ৩১ মে থেকে ব্রাহিমীর পদত্যাগ কার্যকর হবে।
সাংবাদিকদের সাথে আলাপকালে ব্রাহিমী বলেন, সিরিয়ার জনগণের জন্য যতটুকু করা দরকার ছিল, সেটা আমরা করতে পারিনি। এ জন্য ক্ষমাপ্রার্থী। আমি তাদেরকে বলব যে, দেশটিতে যে শোকাবহ পরিস্থিতি চলছে সেটার অবসান ঘটবে।
"সিরিয়ার বিপুল সংখ্যক মানুষ দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা চায় এবং আমি নিশ্চিত তারা সেটা পাবে" যোগ করেন তিনি।
এক বছর আগে লাখদার ব্রাহিমী সাংবাদিকদের বলেছিলেন, তিনি প্রতিদিনই পদত্যাগের কথা চিন্তা করেন। সূত্র: আলজাজিরা।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই
[/b]