মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রায় চার বছরের ইউক্রেন আক্রমণ শেষ করার জন্য প্রস্তুত, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কম প্রস্তুত।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তিনি (পুতিন) একটি চুক্তি করতে প্রস্তুত। আমার মনে হয় ইউক্রেন একটি চুক্তি করতে কম প্রস্তুত।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের এই বৃহত্তম সংঘাত কেন মার্কিন নেতৃত্বাধীন আলোচনার মাধ্যমে সমাধান হয়নি এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘জেলেনস্কি।’

ট্রাম্পের এই মন্তব্য জেলেনস্কির প্রতি তার অসন্তোষের ইঙ্গিত দেয়। ট্রাম্পকে মাঝে মাঝে মার্কিন মিত্রদের চেয়ে পুতিনের কথায় বেশি বিশ্বাস করতে দেখা গেছে, যা ইউক্রেন, ইউরোপীয় রাজধানী এবং মার্কিন আইনপ্রণেতাদের হতাশ করেছে।

রয়টার্স গত ডিসেম্বরে এক প্রতিবেদনে জানিয়েছিল যে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ক্রমাগত সতর্ক করে আসছে, পুতিন পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ইউরোপের অংশগুলো পুনরুদ্ধারের লক্ষ্য এখনও ত্যাগ করেননি। তবে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গ্যাবার্ড সেই সময়ে ওই প্রতিবেদনটি অস্বীকার করেছিলেন।

এনএইচ