মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রোববার এক আকস্মিক সফরে মিসর পৌঁছেছেন।

মিসরের সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি হলেন প্রথম মিসর সফরে আসা সর্বোচ্চ পদাধিকারী কোনো মার্কিন কর্মকর্তা।

সফরকালে কেরি মিসরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে অপসারণকারী সাবেক সেনাপ্রধান আল-সিসির সঙ্গে বৈঠক করবেন।

কেরি আল-সিসিকে তার দেশে অধিকতর রাজনৈতিক স্বাধীনতা দিতে বলবেন এবং নিরাপত্তাসহ বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে তার সঙ্গে আলোচনা করবেন।

গত জুলাইতে মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকে তার সমর্থকদের ওপর সরকারি অভিযানের ফলে রাজপথের সংঘর্ষে অন্তত ১৪শ’লোকের প্রাণহানি ঘটেছে এবং ১৫ হাজার লোককে গ্রেফতার করা হয়েছে।

মিসরের একটি আদালত মুসলিম ব্রাদারহুড প্রধান মোহাম্মদ বদিসহ ১৮০ জনের মৃত্যুদণ্ড নিশ্চিত করার একদিন পর কেরি মিসর সফরে এলেন। সূত্র: বিএসএস

ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ