সুইজারল্যান্ডের ইসলাম প্রচারক, মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা হাসান আল বান্নার নাতী হানি রামাদানকে বহিষ্কার করেছে ফ্রান্স। তার বিরুদ্ধে উগ্রবাদী মতাদর্শের অভিযোগ এনে বহিষ্কার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রয়টার্সের খবরে বলা হয়, মন্ত্রণালয় বলেছে, শনিবার ফ্রান্সের পূর্বাঞ্চলের কোলমার থেকে হানি রামাদানকে আটক করা হয়েছে। সেখানে একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। হানিকে আটক করে সুইস সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘হানি অতীতে বিশেষ আচরণের জন্য পরিচিত ছিল এবং তিনি এমন ধরনের মন্তব্য করেন যা ফ্রান্সের মাটিতে জনশৃঙ্খলার প্রতি গুরুতর হুমকি চাপিয়ে দেয়।’
এর আগে ব্যাভিচারী নর-নারীকে পাথর নিক্ষেপ করে শাস্তি দেওয়ার পক্ষে প্রকাশ্যে মতামত ব্যক্ত করেন হানি রামাদানি। এ কারণে ২০০২ সালে তার বিরুদ্ধে একটি সুইস স্কুলে শিক্ষাদানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর ছয় বছর পর বরখাস্তের ঘটনায় হানিকে ৩ লাখ ৪৫ হাজার সুইস টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।
তিনি ইসলামি পণ্ডিত তারিক রামাদানের ভাই। তারা দুজন মিসরের নিষিদ্ধ ঘোষিত ইনলামি দল মুসলিম ব্রাদারহডের প্রতিষ্ঠাতা হাসান আল বান্নার নাতী। তারিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
টাইমনিউজবিডি.নেট/মাহমুদ





