আইএস'র প্রধান আবু বকর আল-বাগদাদি প্রথমে আহত হলেও পরে মারা গেছেন' ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি এ কথা বলেছেন।
ইতালির বার্তাসংস্থা ‘আনসা’ এ খবর দিয়েছে। ইরাকি পররাষ্ট্রমন্ত্রী আল-জাফারি তার টুইটার পেইজে এ তথ্য প্রকাশ করেছেন বলে বার্তাসংস্থাটি জানিয়েছে।
আল-আরাবিয়া টিভি চ্যানেল স্থানীয় সূত্রের বরাত দিয়ে গত শনিবার জানায়, ইরাকের আল-আনবার প্রদেশে আইএস'রশীর্ষ নেতাদের মধ্যে বৈঠক চলাকালে মার্কিন বিমান হামলায় আবু বকর আল-বাগদাদি আহত হয়েছেন।
ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এ দাবি করা হয়। পরবর্তীতে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন- বাগদাদির মৃত্যু হয়েছে।
ইআর





