ইয়েমেনের মুকাল্লায় পুলিশ কম্পাউন্ডের ভেতরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, নিহতরা সবাই পুলিশ বাহিনীতে সদ্য নিয়োগপ্রাপ্ত। ঘটনার সময় নাম নিবন্ধনের জন্য তারা লাইনে দাঁড়িয়ে ছিল। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছে।
ইসলামিক স্টেট (আইএস) রোববারের এ হামলার দায় স্বীকার করেছে।
গত প্রায় এক বছর ধরে মুকাল্লা জঙ্গি সংগঠন আল কায়দার নিয়ন্ত্রণে ছিল। গত মাসে সৌদি আরব নেতৃত্বাধীন বাহিনীর সহায়তায় ইয়েমেন সেনাবাহিনী তাদের দক্ষিণের এই শহরটি থেকে হটিয়ে দেয়।
হুতি বিদ্রোহী ও ইয়েমেন সরকারের মধ্যে গৃহযুদ্ধের সুযোগে ইসলামপন্থি জঙ্গি দলগুলো দেশটিতে শিকড় গেঁড়ে বসছে।
এ হুমকি মোকাবেলায় দেশে শান্তি ফিরিয়ে আনতে উভয় পক্ষ কুয়েতে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে।
আল কায়দা ইন অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) বিরুদ্ধে যুদ্ধে সহায়তা দেওয়ার জন্য গত সপ্তাহে যুক্তরাষ্ট্র তাদের ছোট একটি সেনাদল ইয়েমেনে পাঠানোর ঘোষণা দিয়েছে।
ওএফ





