ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকি হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন ইরাকি কুর্দিদের প্রেসিডেন্ট মাসুদ বারজানি। তাই তাকে পদত্যাগের আহ্বানও জানান বারজানি। বারজানির এক মুখপাত্র বৃহস্পতিবার এ মন্তব্যের কথা জানান।
মালিকি স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোকে জিহাদীদের আশ্রয়স্থল বলে অভিযোগ করার পর কুর্দি প্রেসিডেন্টের মুখপাত্র এ মন্তব্য করলেন।
আঞ্চলিক প্রেসিডেন্সির ওয়েবসাইটে ইংরেজিতে লেখা এ বিবৃতিতে বলা হয়, ‘মালিকি হিস্টিরিয়াগ্রস্ত হয়ে পড়েছেন এবং মানসিক ভারসাম্য হারিয়েছেন।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে এতে আরো বলা হয়, ‘আপনাকে ইরাকী জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতেই হবে।’ সূত্র: বিএসএস
ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ
আন্তর্জাতিক
হিস্টিরিয়ায় আক্রান্ত ইরাকের প্রধানমন্ত্রী!
ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকি হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন ইরাকি কুর্দিদের প্রেসিডেন্ট মাসুদ বারজানি





