ভারতের একটি আদালত ২ বাংলাদেশি নারীকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন। নাবালক একটি মেয়েকে অপহরণ ও পরবর্তীকে তাকে দেহব্যবসায় ঠেলে দেওয়ার প্রচেষ্টার অভিযোগে তাদেরকে এ সাজা দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত এ দুই নারী হচ্ছেন রহিমা খাতুন (৬০) ও মরিয়ম (৩০)। আদালত তাদের প্রত্যেককে আড়াই হাজার রুপি করে জরিমানাও করেন। এডিশনাল সেশন জাজ প্রিয়দর্শন শর্মা এ রায় প্রদান করেন। অন্যান্য অভিযোগের মধ্যে অপহরণ ও শিশু পাচার অভিযোগে মরিয়ম ও রহিমা খাতুনকে জাজ শর্মা দোষী সাব্যস্ত করেন।
প্রসিকিউশন জানায়, চলতি বছরের জানুয়ারিতে মরিয়ম ও রহিমা ১৫ বছরের একটি মেয়েকে মধ্য প্রদেশের এমআইজি এলাকা থেকে অপহরণ করে। পরবর্তীতে তারা তাকে ট্রেনে করে মুম্বাই নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যখন ট্রেনটি ইন্দোর ছাড়ে তখন মেয়েটি তার সহযাত্রীদেরকে এ ঘটনা বলে দেন। পরে যাত্রীরা ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানান। ট্রেনটি রতলাম পৌঁছলে পুলিশ মরিয়ম ও রহিমাকে আটক করে এবং মেয়েটিকে তাদের হেফাজতে নেন। এ ২ নারী মেয়েটিকে জোর করে দেহব্যবসায় ঠেলে দিতে চেয়েছিল বলে তদন্তে জানা যায় বলে প্রসিকিউশন জানায়।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
আন্তর্জাতিক
ভারতে ২ বাংলাদেশি নারীর ১০ বছর করে কারাদণ্ড
ভারতের একটি আদালত ২ বাংলাদেশি নারীকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন। নাবালক একটি মেয়েকে অপহরণ ও পরবর্তীকে তাকে দেহব্যবসায় ঠেলে দেওয়ার প্রচেষ্টার অভিযোগে তাদেরকে এ সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত এ দুই নারী হচ্ছেন রহিমা খাতুন (৬০) ও





