আল কায়দাকে নিয়ে ইসলামিক স্টেটের সমালোচনাকে অসৎ প্রচারণা হিসেবে আখ্যায়িত করেছেন আয়মান আল-জাওয়াহিরি। বৃহস্পতিবার এক অডিও বার্তায় আইএসকে মিথ্যাবাদী হিসেবে উল্লেখ করেন আল কায়দার এই নেতা।   

৬৫ বছরের জাওয়াহিরি অডিও বার্তায় জানান, আইএস প্রধান বাগদাদি তাদের বিরুদ্ধে শিয়া মুসলিমদের ওপর হামলার বিরোধিতা এবং খ্রিস্টান নেতাদের সঙ্গে কাজ করার অভিযোগ এনেছেন। 

আইএস দাবি করে যাচ্ছে, আমরা শিয়াদের অস্বীকার করি না। জাওয়াহিরি দাবি করেন তিনি কখনও বলেননি যে ভবিষ্যতে ইসলামী খেলাফতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের অংশীদার হবে। তিনি শুধু বলেছেন, খ্রিস্টানরা বসবাস করতে পারবে।

তিনি বলেন, আমি শুধু বলেছি তারা আমাদের জমি, কৃষি, বাণিজ্য ও অর্থ ইত্যাদিতে অংশীদার হতে পারবে। এটা আমাদের শরিয়া আইন সমর্থন করে।

আল কায়দার এই নেতা আরও জানান, তিনি কখনও বলেননি যে শিয়া সম্প্রদায়কে হামলার লক্ষ্যবস্তু করা হবে না। তিনি শিয়া নেতৃত্বাধীন ইরাকি বাহিনীর ওপর হামলা করতে নির্দেশ দিয়েছেন। সাধারণ জনগণের ওপর হামলা তাদের লক্ষ্য নয়।

তিনি বলেন, আমি তাদের বার বার বলেছি, মার্কেট, মাজার ও মসজিদে হামলা না করে সেনাবাহিনী, নিরাপত্তারক্ষী, পুলিশ ও শিয়া মিলিশিয়াদের ওপর হামলা চালানোর জন্য।

দ্য গার্ডিয়ান