"মিশরে সরকার বিরোধীদের ওপর দমন-পীড়ন মারাত্মক ভুল। এর ফলে বর্তমান প্রেসিডেন্ট সিসিকে সাবেক প্রেসিডেন্ট মুবারকের পরিণতি ভোগ করতে হতে পারে" বলে  হুশিয়ার করে দিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।

দৈনিকটি মিশরের জনগণের ওপর সরকারের দমন-পীড়নের ব্যাপারে আমেরিকা ও ইউরোপের নীরবতার কথা উল্লেখ করে লিখেছে, পাশ্চাত্য মিশরের বর্তমান পরিস্থিতির ব্যাপারে কেবল দুঃখ প্রকাশ করেই ক্ষান্ত রয়েছে। দেশটির জনগণের বিরুদ্ধে সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে তারা জোরালো কোনো পদক্ষেপ নিচ্ছে না।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে গণআন্দোলনের মত ঘটনার পুনরাবৃত্তির ব্যাপারে হুশিয়ারি দিয়ে বলেছে, সিসি সরকার যদি জনগণের দাবি দাওয়ার প্রতি সমর্থন জানায় তাহলে হোসনি মুবারকের পরিণতি ঠেকাতে সক্ষম হবে।

সম্প্রতি মিশর সরকার ও বিচারবিভাগ দেশটির প্রভাবশালী ইসলামপন্থী সংগঠন ইখওয়ানুলের নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন মূলক ব্যবস্থা নেয়ায় ওয়াশিংটন পোস্ট এ সতর্কবাণী উচ্চারণ করল।

ইআর