শুরুটা হয়েছিল খেলার ছলে। কিছুক্ষণ পরেই বদলে গেল পরিস্থিতি। একটি শিশু আর এক পূর্ণবয়স্ক জার্মান শেফার্ডের খুনসুটি পৌছল প্রায় রক্তারক্তির পর্যায়ে। ঘটনাটি ভারতের আহমেদাবাদের।
হাড়হিম করা সেই মুহূর্ত বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরা থেকে সংগ্রহ করা হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, বাড়ির উঠানে পরিবারের সদস্যদের সাখে খেলছিল এক শিশু। হঠাৎ পোষা কুকুরটি এসে হামলে পড়ে তার ওপর। এ সময় বাড়ির এক পুরুষ সদস্য এসে শিশুটিকে কোলে তুলে নেয়। কিন্তু কুকুরটি শিশুর পিঁছু ছাড়ে না। শিশুটির পা খামচে ধরে টানতে থাকে। এক সময় জুতা জোড়া খুলে ফেলে এমনকি প্যান্টটাও। এ ভয়ঙ্কর অবস্থায় বাড়ির বয়স্ক নারীটি কাছে এসে কুকুরটিকে সরানোর চেষ্টা করে। কিন্তু তবুও শিশুটিকে ছাড়ে না কুকুরটি। এক পর্যায়ে শিশুটি ওই লোকটির হাত থেকে পড়ে যায়। আর কুকুরটি শিশুটিকে পুরো উঠানে হেচড়াতে থাকে। কিন্তু ওই দুজন কিছুই করতে পারেন না। এরপর দৌড়ে আসেন এক যুবক। সে এসে শিশুটিকে উদ্ধার করে।
দেখুন সেই বিভীষিকাময় ভিডিওটি-





