সিরিয়ার কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র মুখপাত্র রেদুর জলিল বলেছেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আফরিন দখলের যে ঘোষণা দিয়েছেন তা ‘দিবাস্বপ্ন’ হয়ে থাকবে, তার এ স্বপ্ন পূরণ হবে না।

গতকাল (বুধবার) এরদোগান বলেছিলেন, রাতের মধ্যেই তুরস্কের সেনা ও তাদের মিত্র কথিত ফ্রি সিরিয়ান আর্মির গেরিলারা আফরিন দখল করে নেবে।

রেদুর জলিল বলেন, ‘যখন তুর্কি প্রেসিডেন্ট বলেন আজ রাতের মধ্যেই আফরিনের পতন হবে, তখন তার এ বক্তব্যকে দিবাস্বপ্নের মতোই মনে হয়।’

গতকালই রাজধানী আঙ্কারায় এরদোগান বলেছেন, আফরিন দখলের জন্য সমস্ত প্রস্তুতি শেষ এবং বেসামরিক প্রাণহানির ঘটনা কমানোর জন্য সর্বোচ্চ সতর্কমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি জানান, আফরিন দখলের পর বেসামরিক লোকজনকে একটি মানবিক করিডরের মাধ্যমে উদ্ধার করা হবে। তবে কুর্দি গেরিলারা বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে এবং তাদের শহর থেকে বের হতে দিচ্ছে না বলে অভিযোগ করেন এরদোগান।

এদিকে, তুরস্কের জেনারেল স্টাফ গতকাল জানিয়েছেন, গত ২০ জানুয়ারি সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৩,৪৪৪ জন কুর্দি গেরিলাকে নিষ্ক্রিয় করা হয়েছে। তুরস্ক ‘নিষ্ক্রিয়’ বলতে হত্যা কিংবা আত্মসমর্পণকে বুঝিয়ে থাকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে সদ্য প্রয়াত কিংবদন্তী বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন, ‘জলবায়ু চুক্তি থেকে সরে গিয়ে ট্রাম্প আমাদের এ সুন্দর পৃথিবীটার পরিবেশের ক্ষতি করছেন। আমাদের ও শিশুদের প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের মুখে দাঁড় করাচ্ছেন।’গত জুলাই মাসে বিবিসিকে হকিং বলেন, ‘জলবায়ু চুক্তি থেকে ট্রাম্পের সরে আসার সিদ্ধান্ত পৃথিবীকে ধ্বংসের কিনারে ঠেলে দেবে।’

সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী শুক্র গ্রহের মতো হয়ে যাবে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা ২৫০ ডিগ্রি সেলসিয়াস-এর কাছকাছি হবে। শুধু তাই নয়, এতে সালফার বৃষ্টি হবে। আমাদের সামনে এখন অন্যতম বড় বিপদ এই জলবায়ু পরিবর্তন। সঠিক পদক্ষেপ নিলে এ বিপদ প্রতিরোধ করতে পারি।’ সূত্র: পার্সটুডের।

এসএম