যুক্তরাষ্ট্রে অবস্থানরত নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার চিকিৎসকরা তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশংকা নাকচ করে দিয়ে বলেছেন, ৭৫ বছর বয়স্ক নেতা যক্ষ্মা রোগে ভূগছেন।
প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নেপালী কংগ্রেস দলের এক মুখপাত্র বৃহস্পতিবার বলেন, নিয়মিত চিকিৎসার পর নেপালী প্রধানমন্ত্রীর ফুসফুসে কালো দাগ দেখা যাওয়ায় ক্যান্সার আশঙ্কায় গত সপ্তাহে তিনি চিকিৎসার্থে যুক্তরাষ্ট্রে যান। সেখানে নিউ ইয়র্কস্ মেমোরিয়ালস স্লোন-ক্যাটারিং ক্যান্সার সেন্টারে পরীক্ষা করা হয়।
নেপালের ক্ষমতাশীন দলের মুখপাত্র দিলেন্দ্র প্রসাদ বাবু বলেন, ‘যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের পরীক্ষায় ক্যান্সার নয় তার শরীরে যক্ষ্মা ধরা পড়েছে এবং খুব তাড়াতাড়ি তিনি সেরে উঠবেন বলে চিকিৎসকরা তাকে আশ্বস্ত করেছেন।
কাঠমুন্ডুতে এএফপিকে বাবু বলেন, ‘আমি আজ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি সূস্থ আছেন এবং সাত থেকে দশ দিনের মধ্যে নেপালে ফিরে আসার আশা করছেন।’
কৈরালা নিয়মিত ধুমপায়ী ছিলেন। আট বছর আগে তার জিব্হায় ক্যান্সার ধরা পড়লে তিনি চিকিৎসার্থে রেডিয়েশন গ্রহন করেন। পরে তিনি সূস্থ হয়ে নেপালে ফেরেন।
নেপালী কংগ্রেস দলের সভাপতি কৈরালা ফেব্র“য়ারি মাসের নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহন করেন।’ সূত্র: বিএসএস
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





