এয়ারএশিয়ার বিমান রহস্যে নয়া মোড় নিয়েছে। বিমান নিখোঁজ হওয়ার প্রায় দু’সপ্তাহ আগে ১৫ ডিসেম্বর, এক চীনা ব্লগার তার ব্যক্তিগত ব্লগে লিখেছিলেন, ‘সাবধান এয়ার এশিয়া! তোমার দিকে ধেয়ে আসছে কালো হাত!’

ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছে এই পোস্ট। চীনা ব্লগার আগাম কী করে জানলেন এই দুর্ঘটনার কথা? কে বা কোন সংগঠন এই 'কালো হাত' বা 'ব্ল্যাক হ্যান্ড'? এম এইচ ১৭ ও এম এইচ ৩৭০ গায়েন হওয়ার পিছনেও তাদেরই হাত রয়েছে বলে দাবি করছে ব্ল্যাক হ্যান্ড।

রোববারই এয়ার এশিয়ার বিমান ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে ১৬২ জন যাত্রী-সহ জাভা সাগরে ভেঙে পড়ে। এখন চলছে উদ্ধার অভিযান। ইতোমধ্যে বেশ কয়েকটি লাশ উদ্ধার করা হয়েছে সাগর থেকে।

এই সেই রহস্যজনক পোস্ট! ডিসেম্বর একটি কমেন্টে বলা হয়েছে, ব্ল্যাক হ্যান্ডই এমএইচ ৩৭০ ও এমএইচ ১৭ ধ্বংসের জন্য দায়ী। এবার তাদের টার্গেট এয়ার এশিয়া।

এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার মানুষ পোস্টটি পড়ে ফেলেছেন অনলাইনে। ভাইরাসের মতো ছড়িয়েও পড়েছে পোস্টটি। উল্লেখ্য, এয়ার এশিয়ার এই বিমানে কোনো চীনা যাত্রী ছিলেন না।

ইআর