জুলহাজ মান্নান ও তন্ময় মাহবুবকে নৃশংসভাবে হত্যার যথাদ্রুত তদন্তের দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
একই সঙ্গে তারা এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে। নিউইয়র্ক থেকে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, লেখক, শিক্ষাবিদ, ব্লগার ও সম্পাদকদের বিরুদ্ধে সম্প্রতি যে টার্গেট করে হামলা হয়েছে তারই ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। এসব মানুষ ধর্মনিরপেক্ষ আদর্শ ও উদারপন্থী মনোভাব পোষণ করেন।
ইসলামী উগ্রপন্থীগণ এসব হামলার নেপথ্যে আছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনটিতে আরো বলা হয় যে, মান্নান ও মাহবুককে হত্যার মধ্য দিয়ে উদ্ধারপন্থীদের কুপিয়ে হত্যার সংখ্যা ২০১৬ তে ৯ এ দাঁড়িয়েছে।
এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক মীনাক্ষি গাঙ্গুলি বলেন, বাংলাদেশের এলজিবিটি সম্প্রদায়ের মৌলিক অধিকার আদায়ের পক্ষে ছিলেন নিহত দু’ব্যক্তি।
এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা উচিত। একই সঙ্গে এক্টিভিস্টদের রক্ষা করা সরকারের উচিত বলে মনে করছেন গাঙ্গুলি।
এমআইএস





