লিবিয়ার ভূ-মধ্যসাগর উপকূলে ইউরোপগামী ২৫০ জন অভিবাসীবাহী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনও নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এদের বেশিরভাগেরই মারা গেছে।

বিভিন্ন সময় লিবিয়া-ইতালি নৌরুটে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে সাহারা মরুভূমি অঞ্চলের দেশগুলোর হতদরিদ্র মানুষেরা। কিন্তু সাগরের উত্তাল ঢেউ প্রায়ই দুর্ঘটনায় মারা যান তারা।

দুর্ঘটনার বিষয়ে লিবিয়ান নৌবাহিনী মুখপাত্র আইয়ুব কাসেম বলেন, অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে রাজধানী ত্রিপোলির উত্তরে তাজৌরা এলাকার কাছে নৌকাটি ডুবে যায়।

কাসেম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দূরবীন দিয়ে সাগরে অনেক লাশ ভাসতে দেখা গেছে। তবে উদ্ধারকারীদল তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই