আটককৃত চার হাজার ৪শ' পাকিস্তানি অভিবাসী শ্রমিককে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। দেশটির অভিবাসন মন্ত্রণালয় বলছে, আগামি এক সপ্তাহের মধ্যে সুমাইসি নির্বাসন কেন্দ্র থেকে তাদেরকে দেশে পাঠানো হবে। এদিকে সোমবার থেকেই প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে পাকিস্তান।
সৌদিতে নিয়োজিত পাকিস্তানের দূতাবাসের এক মুখপাত্র আফতাব খোকার জানিয়েছেন, গত সোমবার সুমাইসি নির্বাসন কেন্দ্রের কর্তৃপক্ষ জেনারেল ফায়েজের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছেন তিনি। আলোচনা শেষে তিনি আরব নিউজকে এ কথা বলেন।
এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাজধানী রিয়াদের জেনারেল জামান গাম্দি, সালমান বিন আবদুল আজিজ এবং অভিবাসন বিভাগের কর্মকর্তারাও।
তিনি জানান, ৪ হাজার ৪শ' আটককৃত বন্দিদের মধ্যে ২ হাজার ১শ' জনকে সোমবারই হস্তান্তর করা হবে। আর কয়েক দিনের মধ্যেই বাকিগুলোকেও দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
পাকিস্তানের ওই মুখপাত্র জানিয়েছেন, সম্প্রতি তারা বিভিন্ন জেলখানায় ঘুরে দেখে পাকিস্তানী অভিবাসীদের কি সমস্যা তা জেনে নিয়েছেন। তিনি আরও বলেছেন, আলোচনায় ইলেক্ট্রনিক পাসপোর্ট তৈরির পাশাপাশি ভিসার মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই নতুন ভিসার জন্য আবেদন করার কথা বলা হয়েছে।
২০১৩ সালের শুরুর দিকে দেশটির সরকার সে দেশে অবস্থান করা অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দেয়। আবার অনেককে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়। বৈধ হওয়ার জন্য কিছু শর্তের সঙ্গে সঙ্গে সময়ও বেধে দেয় দেশটির সরকার।
গত ৩ নভেম্বর সেই সময় শেষ হয়। এর পর বৈধ হতে না পারা বা না হওয়া শ্রমিকদের বিরুদ্ধে অভিযান শুরু করে দেশটির সরকার।এর পর থেকে এসব আটককৃত অবৈধ শ্রমিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার।
ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ
পাকিস্তানি অভিবাসী শ্রমিকদের দেশে পাঠাবে সৌদি
আটককৃত চার হাজার ৪শ' পাকিস্তানি অভিবাসী শ্রমিককে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। দেশটির অভিবাসন মন্ত্রণালয় বলছে, আগামি এক সপ্তাহের মধ্যে সুমাইসি নির্বাসন কেন্দ্র থেকে তাদেরকে দেশে পাঠানো হবে। এদিকে সোমবার থেকেই প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে পাকিস্তান
অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ
নুন্যতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চতুর্থ দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর করেন। পরিস্থিত নিয়ন্ত্রণে পুলিশ এবং স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা শ্রমিকদের ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক মালিক-শ্রমিকের স্বার্থ রক্ষার আহ্বান জামায়াত আমিরের
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শিল্প উদ্যোক্তা ও শ্রমিক—উভয়ের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মিরপুরে শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত হতে পারে: পুলিশ
রাজধানীর মিরপুরে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় পোশাক শ্রমিকরা। এছাড়া সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা চালালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর আশুলিয়ায় ১৩ পোশাক কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক শিল্প পুলিশ সদস্য আহত হয়েছেন। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে।















