কয়েকদিন আগে ন্যাটোতে যোগ দেওয়া ইস্যুতে দেশ দুইটির সঙ্গে আলোচনা স্থগিত করেন এরদোয়ান।
আমরা ফিনল্যান্ডকে ভিন্ন মেসেজ দিতে পারি। কিন্তু এক্ষেত্রে সুইডেন হতাশ হবে। সুইডেনের মতো একই ভুল ফিনল্যান্ড করবে না বলেও প্রত্যাশা করেন এরদোয়ান। তিনি এক টেলিভিশন বার্তায় একথা জানান।
ইউক্রেনে রাশিয়ার হামলার পর পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন জানায় সুইডেন ও ফিনল্যান্ড। কিন্ত তাদের এখনো অনুমোদন দেয়নি তুরস্ক ও হাঙ্গেরি। সদস্য হতে হলে জোটভুক্ত সব দেশের অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
ডেনমার্কে কোপেনহেগেন মসজিদের কাছে ও তুরস্কের দূতাবাসের সামনে শুক্রবার (২৭ জানুয়ারি) মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানো হয়েছে। একজন মুসলিমবিরোধী অ্যাক্টিভিস্ট এ ঘটনার নেতৃত্ব দিয়েছেন।
এর আগেও ২১ জানুয়ারি সুইডেনে কোরআন পুড়িয়ে বিক্ষোভ করেন রাসমাস পালুদান নামের ওই ব্যক্তি। তিনি একই সঙ্গে ড্যানিশ ও সুইডিশ নাগরিক। ওই ঘটনায় তুরস্কসহ বিশ্বের বেশ কিছু মুসলিম দেশ কড়া প্রতিক্রিয়া জানায়।
এনএইচ





