'আগেই দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে জঙ্গি সংগঠন আইএসকে৷ এবার তাদের রাজধানী হিসেবে কুখ্যাত রাক্কা শহর দখল মুক্ত করা হবে' এই রকমই মন্তব্য করেন এরদোগান৷
মার্কিন ও তুরস্ক সেনার যৌথ অভিযানে চূড়ান্ত পতন হবে আইএসের৷ এমনই দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান৷ চীনে জি ২০ বৈঠক চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বিশেষ বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান৷
তারপরেই সিরিয়ার রাক্কা শহর থেকে ইসলামিক স্টেট জঙ্গিদের নিকেশ করার বার্তা দেওয়া হয়৷ সিরিয়া ও তুরস্কের সীমান্ত পার করে যৌথ বাহিনী অনবরত আক্রমণ করছে আইএসকে৷ জঙ্গি সংগঠনটির অন্যতম ঘাঁটি সিরিয়ার জারাব্লুস শহর যৌথ বাহিনীর দখলে এসেছে৷
বিশাল ট্যাঙ্ক অভিযানে ছত্রভঙ্গ আইএস৷ জারাব্লুস দখলের পর আইএস গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন৷ এবার রাক্কা শহর পুনর্দখল করার বিশেষ অভিযানের ইঙ্গিত দেওয়া আন্তর্জাতিক মহল আলোড়িত৷সিরিয়ার গৃহযুদ্ধের সুযোগ নিয়ে রাক্কা শহরটি ২০১৪ সালে দখল করে ইসলামিক স্টেট৷ এখান থেকেই তাদের নাশকতার পরিকল্পনা ছড়িয়ে দেওয়া হয়৷ ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত রাক্কা শহর৷
জেড





