গতকাল সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখা কর্তৃক তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে পূর্ব লন্ডনের আল হামরা রেস্টুরেন্টে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সেচছাসেবক দলের সংগ্রামী সভাপতি নাসির আহমেদ শাহীন সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এম এ মালেক ও প্রধান বক্তা যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কয়ছর এম আহমেদ।
উক্ত আলোচনা সভায় বিএনপির সংগ্রামী সভাপতি এম এ মালেক বলেন, অবৈধ সরকার বিভিন্ন নেতা কর্মীদের হয়রানিমূলক মামলা হামলা করেই খ্যান্ত হন নাই তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও হয়রানি থেকে বাদ দেননি একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও গ্রেফতারি পরোয়ানা জারি করে।
তিনি বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে বলেন, এর ফলাফল ভালো হবে না। মামলা হামলা ও গ্রেফতারের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।
তিনি আরো বলেন, গণতন্ত্র পুর্নউদ্ধার উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালবে।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন- যুক্তরাজ্য বিএনপির শায়েস্তা খান কুদ্দুস, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবদুল হামিদ চৌধুরী, সহ-সভাপতি যুক্তরাজ্য বিএনপি সহ-সভাপতি আক্তার হোসেন, সাবেক ছাত্র নেতা পারভেজ মল্লিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাসিবুল হাসান, গরিব হোসেন কান্না, মাওলানা শামীম আহমেদ, আবু তাহের, কামরান জাকি বিল্লাহ, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ, আলহাজ্ব সাদিক মিয়া, আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক লিটন আফিন্দি, শহিদুল ইসলাম মামুন, তাজ উদ্দীন, কামাল উদ্দীন, শামছুর রহমান মাহতাব, আশরাফুল ইসলাম হীরা, মুতাহের হোসেন লিটন, যুবদলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক জাসাস সভাপতি এম এ সালাম, জিয়া পরিষদ আন্তর্জাতিক সম্পাদক আবদুল জলিল, বিএনপি নেতা আবেদ রাজা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মিছবাহ বি এস চৌধুরী, সহ-সভাপতি মাহবুবুল আলম, লাহীন শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, ফেরদউছ,শাহ জামাল, আলীম আল রাজী, সহীদুল ইসলাম স্বপন, ডালীয়া লাকুরীয়া, কানিজ ফাতেমা, তুরন মিয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, ফজলুর রহমান শ্যামল ফাহীম আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক জুল আফরোজ মজুমদার, দপ্তর সম্পাদক শাহরিয়ার রাসেল, খায়রুল হাসান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আকমল হোসেন, আজীম উদদীন প্রমুখ। আরো উপস্তিত ছিলেন- বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক মহিলা দলের নেতৃবৃন্দসহ অন্যান্য নেতা-কর্মীরা।
এমআইএস





