আমেরিকার নিউ ইয়র্ক সিটির নয়া মেয়র বিল দ্য ব্লাসিও বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে রক্ষা করা তার কাজের অংশ। আমেরিকা-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (আইপেক)-র এক বৈঠকে তিনি এ কথা বলেছেন। ওই বৈঠকে সাংবাদিকদের অংশগ্রহণের অনুমতি দেয়া হয়নি। গত ১ জানুয়ারি থেকে তিনি নিউ ইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন। ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা এ খবর দিয়েছে।
আমেরিকা সব সময় দখলদার ইসরাইলকে সর্বাত্মক সমর্থন দিয়ে আসলেও এ ধরনের রাখঢাকহীন বক্তব্যে অনেক মার্কিন কর্মকর্তাও বিস্মিত হয়েছেন।
ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত রাখার ক্ষেত্রে ‘দ্য আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি’ বা আইপেক’র তৎপরতা সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই কমিটি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতেও মার্কিন সরকারকে উস্কানি দিয়ে থাকে।
আমেরিকা মানবাধিকার রক্ষার স্লোগান দিয়ে আসলেও ফিলিস্তিনে ইসরাইলি অবরোধ ও আগ্রাসনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না। মার্কিন নেতারা কখনো কখনো ইসরাইলের অবৈধ ইহুদি বসতি নির্মাণের সমালোচনা করলেও এখন পর্যন্ত বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নেয়নি।
[b]২৮ জানুয়ারি, (টাইমনিউজবিডি.কম) // এএম/ এফএ[/b]
ইসরাইলকে রক্ষা আমার কাজের অংশ: নিউ ইয়র্কের মেয়র
আমেরিকার নিউ ইয়র্ক সিটির নয়া মেয়র বিল দ্য ব্লাসিও বলেছেন,ইহুদিবাদী ইসরাইলকে রক্ষা করা তার কাজের অংশ। আমেরিকা-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (আইপেক)-র এক বৈঠকে তিনি এ কথা বলেছেন। ওই বৈঠকে সাংবাদিকদের অংশগ্রহণের অনুমতি দেয়া হয়নি। গত ১ জানুয়ারি থেকে তিনি নিউ ইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন। ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা এ খবর দিয়েছে
ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
ইসরাইলের নির্বাচনে অচলাবস্থা, সরকার গঠনের চার উপায়
ইসরাইলের জাতীয় নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি লিকুদ পার্টির জোট কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন মধ্যপন্থি ইয়াশার পার্টির জোট কোনোটিই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক-লিবিয়া চুক্তি, ক্ষুব্ধ ইসরাইল
পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক ও লিবিয়ার মধ্যে সামুদ্রিক সীমা নির্ধারণসংক্রান্ত চুক্তি অনুমোদনের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। লিবিয়ার প্রতিনিধি পরিষদের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসরাইল। অন্যদিকে, চুক্তিটিকে স্বাগত জানিয়েছে তুরস্ক। গ্রিস, সাইপ্রাস ও মিসরও এর বিরোধিতা করেছে।
হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরানের সীমান্ত পর্যন্ত উড়ে গিয়ে ফিরে এসেছে ইসরাইলি বিমানবাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান। গত সোমবারের এ অভিযানে যুদ্ধবিমানের পাশাপাশি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও অংশ নেয়।















