৪৯ তুর্কি নাগরিককে মুক্তি দিয়েছে বিদ্রোহী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা।চলতি বছরের জুন মাসে তাদেরকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর থেকে অপহরণ করা হয়ছিল।

তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু তুর্কি নাগরিকদের মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর সানলিউরফাতে নিয়ে আসা হয়।

আইএস বিদ্রোহীদের হাতে আটক বন্দিদের মধ্যে তুরস্কের কূটনীতিক, সেনা সদস্য ও শিশুও ছিল। মসুলে অবস্থিত তুরস্কের কনস্যুলেট জেনারেল থেকে তাদের অপহরণ করা হয়।

এর আগে যুক্তরাষ্ট্র আইএসের বিরুদ্ধে সিরিয়ায় বিমান হামলা চালাতে চাইলে অপহৃত তুর্কি নাগরিকদের ভাগ্যের অনিশ্চয়তার আশঙ্কায় তুরস্ক এ ব্যাপারে কোনো অগ্রণী ভূমিকা নিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছিল। সূত্র : আল জাজিরা।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই