ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি বলেছেন, এডেন উপসাগরে ইরানি নৌবাহিনীর শক্তিশালী বহর আন্তর্জাতিক আইন মেনেই উপস্থিতি বজায় রেখেছে।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন মেনেই এডেন উপসাগরে উপস্থিতি বজায় রেখেছে এবং তৎপরতার চালাচ্ছে ইরানি নৌবাহিনী। একই সঙ্গে ইরানি নৌবাহিনীকে হুমকি দেয়ার দাবিও প্রত্যাখ্যান করেন তিনি।
তিনি বলেন, বাব-আল-মান্দেব প্রণালী এবং এডেন উপসাগরে উপস্থিত থাকাকালীন ২৬০০ বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাংকারকে জলদস্যুদের বিরুদ্ধে নিরাপত্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করেছে ইরানি নৌবহর। ইরানি নৌবহর এ দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
আঞ্চলিক নৌপথ রক্ষা করার নীতির অংশ হিসেবে চলতি মাসের গোড়ার দিকে ইরানের ৩৪তম বহরকে এডেন উপসাগর ও বাব-আল-মান্দেব প্রণালীতে মোতায়েন করা হয়।
বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারগুলোকে নিরাপত্তা দেয়ার লক্ষ্যে সাম্প্রতিক মাসগুলোতে ইরানি নৌবহর আন্তর্জাতিক পানিসীমায় উপস্থিতি বৃদ্ধি করেছে।
এসএইচ





