কেনিয়াগামী ইথিওপিয়ার একটি বিমান ১৪৯ জন যাত্রী ও ৮জন ক্রুসহ বিধ্বস্ত হয়েছে।

আজ (১০ মার্চ) রোববার দুপুরে মার্কিন বার্তা সংস্থা থমসন রয়টার্সের এক প্রতিবেদনে ইথিওপিয়ার বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, রাজধানী আদ্দিস আবাবা থেকে নাইরোবির উদ্দেশে ছেড়ে যাওয়া একটি নিয়মিত নির্ধারিত ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। তবে ঠিক কোথায় ওই বিমানটি বিধ্বস্ত হয়ে তা এখনও জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “বোয়িং ৭৩৭ বিমানটি ১৪৯ যাত্রী ও ৮জন ক্রু নিয়ে আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।”

এই ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ গভীর দুঃখ প্রকাশ করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী টুইটে বলেন, “এই বিমান দুর্ঘটনায় যেসব পরিবার তাদের আপনজন হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

রাষ্ট্রীয় মালিকানাধীন ইথিওপিয়ার এয়ারলাইন্স নিজেদের আফ্রিকার সবচেয়ে বিমানবাহক হিসেবে বর্ণনা করে থাকে।

এমবি