মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২৯ জন।
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় শহর সিয়াপাসে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া।
নিহতরা সবাই মধ্য আমেরিকার অভিবাসী বলে জানা গেছে। মূলত অভিবাসী বহনকারী ট্রাকটি উল্টে এই নিহতের ঘটনা ঘটে।আহতদের উদ্ধারের চেষ্টা চলছে।
ধারণা করা হচ্ছে নিহত অভিবাসীরা মধ্য আমেরিকার দেশগুলোর যেমন, এল সালভেদর, গুয়েতেমালা ইত্যাদি। এরা মেক্সিকান সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।
জেড





