ভারতকে পরমাণু হামলার হুমকি দেওয়ায় যদিও আমেরিকার সমালোচনার মুখে পড়তে হয়েছিল তারপরেও পাকিস্তান কখনো জঙ্গি রাষ্ট্র ছিল না এবং আমেরিকা কখনো পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র বলবে না বলে জানালেন মার্কিন বিদেশ বিষয়ক মুখপাত্র জন কিরবি।

উরি হামলার পর পাকিস্তানকে একঘরে করতে উদ্যোগ নিয়েছে ভারত।আর সেই জন্য ভারতের প্রয়োজন ছিল বৈশ্বয়িক চাপ যা মার্কিনিদের খেকে আশা করেছিল তারা। কিন্তু কপালে চিন্তার ঘাম বেরোতে দেরি হলো না ভারতের। জানা যায় আমেরিকানরা সিনেটে একটি বিল নিয়ে আসছে যা পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে।কিন্তু জন কিরবির পুরো বিষয়কে উড়িয়ে দেওয়া ভারতকে আরেকবার দুশ্চিন্তার সাগরে ভাসিয়ে দেয়।

অনলাইন পিটিশনও নেওয়া হচ্ছে বলে একসময় কান কথা শোনা গিয়েছিল। তবে সেরকম কিছুই ঘটছে না বলে সরাসরি জানিয়ে দিলেন এই মুখপাত্র। তিনি বলেন, ‘‌এই সংক্রান্ত কোনও বিল আনা হচ্ছে আমার জানা নেই । তাঁর মতে, এ ধরণের কোনও বিল আনা হলেও, আমেরিকা কখনওই তা সমর্থন করবে না।

আগ্রাসী মনোভাব থেকে কাশ্মীর অধিকৃত এলাকায় জঙ্গি দমনের নাম দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত।যার কারণে ভারতের এসব আগ্রাসনের বিরূদ্ধে পরমাণু হামলার হুমকি দেয় পাকিস্তান।

সে নিয়ে পাকিস্তানকে তিরস্কার করেন মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার। আলাপ–আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়াই ভাল বলে পরামর্শ দেন তিনি। সেই প্রসঙ্গ টেনে কিরবি বলেন, তাঁর বিশ্বাস, পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র থাকলেও তা নিরাপদে রয়েছে। আলাপ–আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যা মিটিয়ে নিতে হবে ভারত ও পাকিস্তানকে।


জেড