পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে একজনকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়৷সাহাবিদের সম্পর্কে খারাপ মন্তব্যের অভিযোগে থানার ভেতরেই কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তোফায়েল হায়দার নামে এক ব্যক্তিকে।

গতবুধবার পাঞ্জাব প্রদেশেরই গুজরাট শহর থেকে তোফায়েল আহমেদ নামের এক ব্যাক্তিকে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করে উত্তেজিত জনতা৷

৫৫ বছর বয়সি তোফায়েলের বিরুদ্ধে অভিযোগ, তিনি মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর সঙ্গী, অর্থাৎ সাহাবিদের সম্পর্কে বাজে মন্তব্য করেছেন৷ থানায় সোপর্দ করার পর পুলিশই কুড়াল দিয়ে কুপিয়ে মারে তোফায়েলকে৷

বার্তা সংস্থা রয়টার্সকে গুজরাট থানার পুলিশ কর্মকর্তা খুররম শেহজাদ বলেছেন, "কয়েকবার সতর্ক করা সত্ত্বেও তোফায়েল হায়দার সাহাবিদের সম্পর্কে বাজে মন্তব্য করে যাচ্ছিল৷ ভোর পাঁচটার দিকে নাভিদ আর আবেগ সামলাতে পারেনি৷ ও নিজের সেল থেকে একটা কুড়াল নিয়ে আসে এবং লকআপে ঢুকে হায়দারের গলায় কোপাতে শুরু করে৷''

ঘটনাস্থলেই মারা যান তোফায়েল হায়দার৷ হত্যাকারী অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ফারাজ নাভিদকে গ্রেপ্তার করা হয়েছে৷

এর একদিন আগে খ্রিস্টান মঙ্গলবার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের অবমাননার অভিযোগে পূর্বাঞ্চলীয় ওই প্রদেশেই পিটিয়ে হত্যা করে ইটভাটায় পোড়ানো হয় এক খ্রিস্টান দম্পতিকে৷ নিহত দম্পতির তিনটি শিশু সন্তান রয়েছে৷

ইআর