নাগরিকপঞ্জি (এনআরসি) করে লাখো মানুষকে বাদ দেওয়ায় আজ ১২ ঘণ্টা হরতাল চলছে আসামে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আসামের কোচ রাজবংশী সম্প্রদায়ের সংগঠন ‘অল আসাম কোচ রাজবংশী সম্মিলনী’র ডাকে এই হরতাল হচ্ছে।
এনআরসির তালিকা থেকে আসামের বহু মানুষের নাম বাদ পড়ার প্রতিবাদেই হরতালের ডাক তাদের। তবে ধারণা করা হচ্ছে পশ্চিম আসামের ৫-৬টি জেলাতে এই হরতালের প্রভাব পড়বে যেখানে রাজবংশী সম্প্রদায়ের মানুষের বেশি বসবাস।
ভারতের এনডিটিভির খবরে বলা হয়, হরতালের প্রভাব আসামের সবচেয়ে বড় শহর গুয়াহাটিতে সেভাবে দেখা যায়নি।
গত ৩১ আগস্ট আসামের চূড়ান্ত এনআরসি তালিকা থেকে অবৈধ অভিবাসী হিসেবে বাদ দেওয়া হয় ১৯ লক্ষ মানুষের নাম। তালিকায় স্থান পান ৩ কোটি ১১ লাখ মানুষ। বাদ পড়াদের এখনই ‘বিদেশি’তকমা দেওয়া না হলেও আইনি লড়াইয়ে এরা হেরে গেলে তাদের যে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হবে তা এখন অনেকটাই স্পষ্ট।
এমবি





