কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের রাজধানী টরন্টোতে গুলির ঘটনায় দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার রাতে গুলির ঘটনাটি ঘটে বলে ১৪ ডিভিশন পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

টরন্টোর কলেজ স্ট্রিটের দক্ষিণে স্পাদিনা অ্যাভিনিউ ও নাসাউ স্ট্রিটে ঘটনাটি ঘটে বলে জানালেও হতাহতদের নাম-পরিচয় এখনও জানায়নি পুলিশ।

এমএম