মারাত্মক ঝড়ের আশা বোধ হয় আবহাওয়াবিদরাও করেননি। বৃহস্পতিবার বিহারে প্রবল ঝড় ও বজ্রপাতে প্রাণ হারালেন কমপক্ষে ৮৩ জন। মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে মনে করছে দুর্যোগ মোকাবিলা দফতর।

খবর : জি নিউজ

বিহারের গোপালগঞ্জ জেলায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। দেয়াল ভেঙে পড়ে, গাছ ভেঙে পড়ে আহত হয়েছেন অসংখ্য। আপাতত সবাইকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছনোর ব্যবস্থা করছে দুর্যোগ মোকাবিলা বাহিনী।

আগেই তিন দিন বিহার, পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিলেন আবহাওয়াবিদরা।

২২ জুন ন্যাশানাল ডিস্যাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি বিহারে অতিবৃষ্টির ফলে বন্যার বিষয়ে সতর্ক করেছিল।

মৃতদের পরিবারকে ৪ লক্ষ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।