এমপি র‌্যাচেল রিভস হাউজ অব কমন্সের বিশেষ অধিবেশনে নিহত এমপি জো কক্সকে স্মরণ করতে গিয়ে নিজে কাঁদলেন ও অন্যদের কাঁদালেন তিনি।

টেলিভিশনে সে দৃশ্য যারা দেখেছেন তাদের চোখেই অশ্রু জমেছে। হাউজ অব কমন্সে তার পাশে বসা অন্য এমপিরা তখন কাঁদছেন। তাদের কান্না নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে পড়েছে মুখ বেয়ে। জো কক্স এবং এমপি র‌্যাচেল রিভস শুধু সমগোত্রীয় রাজনীতিকই ছিলেন না, একই সঙ্গে তারা ছিলেন দীর্ঘদিনের ঘনিষ্ঠ বান্ধবী। কয়েকদিন আগে যে জো কক্সের সঙ্গে চুটিয়ে আড্ডা দিয়েছেন, খুলে বলেছেন মনের কথা তার হারিয়ে যাওয়া নিয়ে, তার অবদান নিয়ে কথা বলতে গিয়ে তাই আবেগ ধরে রাখতে পারেন নি লেবার দলের এই এমপি।

তিনি কান্না জড়ানো কণ্ঠে বলেন, বেটলি অ্যান্ড স্পেন (জো’র নির্বাচনী আসন) হয়তো নতুন একজন এমপি পাবে। কিন্তু একজন মার স্থান পূরণ করতে পারবে না কেউ। সোমবারের ওই অধিবেশনে সব এমপি তাদের শ্রদ্ধা জানান জো কক্সের উদ্দেশে। কিন্তু লিডস ওয়েস্টের এমপি র‌্যাচেল রিভসের বক্তব্য জনমানুষের হৃদয় ছুঁয়ে গেছে। তার ওপরের বক্তব্য টুইটারে অসংখ্য বার শেয়ার হয়েছে। এটাই যেন সেখানে এখন একটি ট্রেন্ড বা প্রবণতায় পরিণত হয়েছে। অনলাইন মেট্রো’তে এসব কথা বলা হয়েছে।

জেড