সারা শরীরে ৪৫০টিরও বেশি ছিদ্র করে বিশ্বরেকর্ড করলেন রোলফ বুশহলজ। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড তার শরীরে ৪৫০-এরও বেশি ছিদ্র তালিকাভুক্ত করেছে। এর মধ্যে ১৭০টি মুখমণ্ডলজুড়ে। কপালে দুটি শিংও আছে তার।  

সম্প্রতি দুবাইয়ে নিষিদ্ধ হয়ে খবর হলেন এ জার্মান। গত সপ্তাহে দুবাই ভ্রমণে গেলে এয়ারপোর্ট থেকেই তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

এজন্য দুবাই কর্তৃপক্ষ কোনো কারণ না দেখালেও বিবিসি রেডিও ফাইভ-কে বুশহলজ বলেন, তার কপালে শিং ও শরীরজুড়ে ছিদ্র দেখে তাকে একজন ‘কালো জাদু’চর্চাকারী বলে সন্দেহ করেন তারা। তারা আমাকে পাসপোর্টটি দিয়ে বললেন, আপনাকে জার্মানি ফিরে যেতে হবে।

টুইটারে বুশহলজ লিখেছেন, এখন আমি বাড়ির পথে। আমি আর কখনোই দুবাই যাবো না!

এ বিশ্বরেকর্ডধারী জানান, তিনি বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। কিন্তু এই প্রথম কোথাও থেকে এভাবে ফিরে আসতে হলো।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ