তুরস্কের একটি যাত্রীবাহী বিমান বোমা আতংকে জরুরী অবতরণ করেছে। টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান ইস্তাম্বুল থেকে ব্রাজিলের সাওপাওলো শহরে যাচ্ছিল। খবর আল জাজিরা ও ওয়ার্ল্ডবুলেটিনের।
টার্কিশ এয়ারলাইন্সের 'টিকে ১৫' নামের এই বিমানটি মরক্কোর কাসাব্লাঙ্কা বিমানবন্দরে জরুরী অবতরণ করে। বিমানটি যখন ১৭ হাজার ৭০০ ফুট উপর দিয়ে যাচ্ছিল তখন বিমানটির একটি টয়লেটে বোমা পেতে রাখা হয়েছে বলে জানতে পারেন বিমান কর্তৃপক্ষ। এর ফলে জরুরী অবতরনে বাধ্য হয় বিমানটি।
তবে, বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যাত্রীদেরকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বিমানটিতে কোন বোমা বা বিস্ফোরক রয়েছে কি না তা অনুসন্ধান চালিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত খবর এখনো জানা যায়নি।
এমএ





