দলের প্রধানকে টেক্কা দিয়ে আরও একধাপ এগিয়ে গেলেন ভারতের সমাজবাদী পার্টিরই আরেক নেতা আবু আজমি। এক বিবৃতিতে তিনি বলেন, ইসলাম ধর্মে ধর্ষণের সাজা ফাঁসি। কিন্তু ভারতে মেয়েদের কোনো সাজা দেওয়া হয় না। শুধু পুরুষরাই সাজা পয়। এক্ষেত্রে মহিলাদেরও দোষ থাকে।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিং যাদবের ধর্ষণ মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে আবু আজমি বলেন, দলনেতা কী প্রসঙ্গে এই কথা বলেছেন তা আমার জানা নেই। তবে আমার ব্যক্তিগত ধারণা জানতে চাইলে বলব, যদিও ইসলাম ধর্মে ধর্ষণের সাজা ফাঁসি। মহিলারাও ধর্ষণের ঘটনায় দায়ী। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না।"
নিজের বক্তব্যের সপক্ষে আজমির যুক্তি, ভারতে কোনো ব্যক্তি যদি মহিলার ইচ্ছায় যৌনমিলন করে তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে হলেই ফাঁসি। দুজনের মধ্যে কিছু ভুল হলেই, মহিলা ক্ষুব্ধ হয়ে যদি অভিযোগ জানিয়ে দেন তাহলেই ফাঁসি। ইচ্ছা-অনিচ্ছার জন্য জীবন-মরণ পার্থক্য হয়ে যায়।
আবু আজমি আরো বলেন, সম্প্রতি এরকম ধরণের অনেক ঘটনা দেখা গিয়েছে, যেখানে কেউ ছুঁলেও মহিলারা অভিযোগ দায়ের করেন। না ছুঁলেও অভিযোগ দায়ের করেন। এটা এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে পুরুষদের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। ইচ্ছাতে হোক বা ইচ্ছার বিরুদ্ধে, ধর্ষণের সাজা ইসলাম অনুযায়ী ফাঁসি হওয়া উচিত। আমি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারব না।"
এই সমস্যার সমাধানও বাতলে দিয়েছেন আজমি। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিবাহিত বা অবিবাহিত কোনো মহিলা যদি নিজের ইচ্ছাতে বা অনিচ্ছায় অন্য কোনো পুরুষের সঙ্গে যৌন মিলন করেন, তাহলে সংশ্লিষ্ট পুরুষ ও মহিলা দুজনকে ফাঁসি দেওয়া উচিত। যদি কোনো মহিলা নিজের ইচ্ছাতে কোনো পর পুরুষের সঙ্গে সহবাস করেন তাহলেও ইসলাম মতে ফাঁসি দেওয়া উচিত।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
আন্তর্জাতিক
ধর্ষণে নারীদেরও ফাঁসি হওয়া উচিত : সমাজবাদী নেতা
দলের প্রধানকে টেক্কা দিয়ে আরও একধাপ এগিয়ে গেলেন ভারতের সমাজবাদী পার্টিরই আরেক নেতা আবু আজমি। এক বিবৃতিতে তিনি বলেন, ইসলাম ধর্মে ধর্ষণের সাজা ফাঁসি। কিন্তু





