ভারতের উবার ধর্ষণকাণ্ডের পর নারী সুরক্ষায় অভিনব পদক্ষেপ নিল কেরালা সরকার। ধর্ষণ-হেনস্থার মতো ঘটনা রুখতে এবার রাজ্যে চালু হল ‘শি ট্যাক্সি’।

নতুন ট্যাক্সিতে চালকের আসনে থাকবেন একজন মহিলা। রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি আইটি কর্মী প্রিয়া নায়ারের মতো অসংখ্য চাকুরিজীবী মহিলা। রাত হোক বা ভোর, এই ট্যাক্সি তাঁদের নিরাপত্তা দেবে বলেই মন্তব্য করলেন প্রিয়া।

তিনি আরও বলেন, ‘আগে বাড়ি ফেরার সময় সহকর্মীদের আমার সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করতাম। কখনও বা তুতো ভাইদের মুখাপেক্ষী হতাম কিন্তু ‘শি ট্যাক্সি’ চালু হওয়ার পর নিজেকে অনেকটাই নিরাপদ বলে মনে হচ্ছে। এখন আর কারোর উপর নির্ভরশীল নই। একাই নির্বিঘ্নে রাস্তায় বেরচ্ছি৷’

তাঁর কথায়, রাত ৮টার পর রাজধানীও বিপজ্জনক লাগত। মহিলা চালিত এই ট্যাক্সি এখন তিরুবনন্তপুরমে মহিলাদের কাছে আশীর্বাদ স্বরূপ।

কেএইচ