মিসরে দুই দিনব্যাপী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট নেওয়া শুরু হচ্ছে আজ সোমবার। দেশটির সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি এই নির্বাচনে সহজ জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ভোট উপলক্ষে দেশজুড়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পাঁচ কোটির বেশি নিবন্ধিত ভোটার আজ ও কাল মঙ্গলবার ভোট দেবেন। দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে জোর করে উৎখাত করে সেনাবাহিনী। ওই অভ্যুত্থানে নেতৃত্ব দেন তৎকালীন সেনাপ্রধান সিসি। এরপর থেকেই সেনাঅভুত্থান বিরোধী তীব্র আন্দোলন গড়ে তুলে দেশটির সাধারণ মানুষ। কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে শক্ত হাতে সেই আন্দোলন দমন করে সিসি। সিসির আন্দোলন বিরোধী অভিযানে এ পর্যন্ত শত শত মানুষ প্রাণ হারায়। এছাড়া বন্দী করা হয় হাজার হাজার মুসলিম ব্রাদারহুড নেতা-কর্মীকে। এর মধ্যে শত শত নেতা-কর্মীর বিরুদ্ধে সিসির অনুগত আদালতের মাধ্যমে মৃত্যু দন্ডাদেশ দেয়া হয়। এদিকে, সিসি বিরোধী আন্দোলন দমন করা সম্ভব হয়নি এখনও। এমনকি সেনাবাহিনীর কার্ফু উপেক্ষা করে কিছুদিন পর পরই রাস্তায় বেরিয়ে আসছে মিশরের লাখ লাখ মানুষ। এমনই পটভূমিতে সিসির একতরফা নির্বাচনে মানুষ কতটা অংশ নেয় এবং বহির্বিশ্বই বা এই নির্বাচনকে কতটা স্বীকৃতি দেবে সেদিকেই এখন অনেকের সতর্ক দৃ্ষ্টি। এদিকে, নির্বাচনে অংশ নিতে এরইমধ্যে পদ ছেড়েছেন সিসি। নির্বাচনে জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক এই সেনাপ্রধান। সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী বামপন্থী নেতা হামদিন সাবাহি। তাঁর বিরুদ্ধে সিসি সহজ জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে মিসরে সত্যিকারের গণতন্ত্র আসবে না বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা। [b]কায়রো, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
আন্তর্জাতিক
মিসরে একতরফা নির্বাচন আজ
মিসরে দুই দিনব্যাপী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট নেওয়া শুরু হচ্ছে আজ সোমবার। দেশটির সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি এই নির্বাচনে সহজ জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে





