প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সোয়া ৬ লাখে। আর এই মহামারিতে আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (২৩ জুলাই) বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৫১ লাখ ৭৭ হাজার ৪৪৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৬ লাখ ২২ হাজার ১৮৩ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (২৩ জুলাই) বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৬৯ হাজার ৭৮৬ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৪৩ হাজার ১৭৮ জনের।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু- উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২২ লাখ ২৭ হাজার ৫১৪ জন এবং মৃত্যু হয়েছে ৮২ হাজার ৭৭১ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে তৃতীয় স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান নবম। আজ (২৩ জুলাই) বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৭ হাজার ৯৫২ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৫৮৬ জনের।

মৃত্যু বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান সাত নম্বরে। মেক্সিকোতে আজ (২৩ জুলাই) বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬২ হাজার ২৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৪১ হাজার ১৯০ জনের।

ইউরোপের আরেক দেশ ইতালি মৃত্যু বিবেচনায় আছে পঞ্চম স্থানে, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৪ নম্বরে। আজ (২৩ জুলাই) বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৩২ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৮২ জনের।

এদিকে, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৭৫১ জনে। একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৭৪৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ১৩ হাজার ২৫৪ জনে।

বুধবার (২২ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।

এমবি