দক্ষিণ কোরিয়ার একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রর পরমাণু চুল্লি বন্ধ করে দেয়া হয়েছে। শীতল রাখার ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়ার পর কোরি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের এ পরমাণু চুল্লি বন্ধ করে দেয়া হয়।

কোরিয় পানি ও পরমাণু বিদ্যৎ কোম্পানির বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা। খবরে বলা হয়েছে,শীতল রাখার কাজে ব্যবহৃত উপাদানের তাপ হঠাৎ করে বেড়ে যাওয়ায় চুল্লিটি বন্ধ করে দেয়া হয়।

কেন্দ্র থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়েনি বলেও জানান হয়েছে। এটির পরিস্থিতি নিরাপদ বলেও উল্লেখ করা হয়। রাজধানী সিউল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে কেন্দ্রটি অবস্থিত।

টাইম নিউজ.নেট/ মাহমুদ