সিরিয়ার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসারাইল।

এ ঘটনায় ২জন নিহত এবং কমপক্ষে ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।

আজ শনিবার ( ৯ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ( ৮ অক্টোবর) রাত ৯ টার দিকে ইসরাইলের একটি ক্ষেপণাস্ত্র সিরিয়ার টি-৪ বিমানঘাঁটিতে গিয়ে আঘাত হানলে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর আরব নিউজের।

এ ব্যাপারে ইসরাইল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

সম্প্রতি ইহুদিবাদী দেশটি সিরিয়ায় অবস্থানরত ইরান ও হিজবুল্লাহ যোদ্ধাদের ঘাঁটি লক্ষ করে হামলা বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সাল থেকে গৃহযুদ্ধ শুরুর পর থেকেই দেশটিতে এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

এইচএন