চীনের চার হাজার নাগরিক দাঙ্গাকবলিত ভিয়েতনাম থেকে দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। এদিকে হ্যানয় দু'দেশের মধ্যে অঞ্চলগত বিরোধ নিয়ে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়া রোধে পদক্ষেপ গ্রহণ করেছে। সোমবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়। সপ্তাহান্তে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ভিয়েতনাম থেকে তিন হাজারের বেশি চীনের নাগরিক ইতোমধ্যে দেশে ফিরে এসেছে। গ্লোবাল টাইমস সংবাদপত্র জানায়, ভিয়েতনাম থেকে আরো চার হাজার চীনের নাগরিককে ফিরিয়ে আনা হবে। কমিউনিস্ট পার্টির মুখপাত্র পিপলস ডেইলি জানায়, চীনের দু’টি জাহাজ সোমবার সকালে ভিয়েতনামে অবস্থান করা তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে পাঁচটি জাহাজ পাঠাচ্ছে। উল্লেখ্য, এ মাসের গোড়ার দিকে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় তেল উত্তোলন রিগ বসাতে চীনের পদক্ষেপের পর প্রতিবেশী এ দু'দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তেলের রিগ বসানোকে কেন্দ্র করে গত সপ্তাহে ভিয়েতনামে দাঙ্গা ছড়িয়ে পড়ায় চীনের দুই নাগরিক নিহত ও প্রায় ১৪০ জন আহত হয়। দেশটিতে দাঙ্গা চলাকালে বিদেশী মালিকানাধীন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। সরকারি কর্মকর্তারা জানান, ভিয়েতনাম কর্তৃপক্ষ সহিংসতা বন্ধে ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর কয়েকশ’ সদস্য পাঠায়। সেখানে এ দাঙ্গার ঘটনায় সন্দেহভাজন তিন শতাধিক সন্দেহভাজন হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সূত্র: বিএসএস [b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
দাঙ্কাকবলিত ভিয়েতনামে উৎকণ্ঠায় হাজারো চীনা নাগরিক
চীনের চার হাজার নাগরিক দাঙ্গাকবলিত ভিয়েতনাম থেকে দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। এদিকে হ্যানয় দু'দেশের মধ্যে অঞ্চলগত বিরোধ নিয়ে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়া রোধে পদক্ষেপ গ্রহণ করেছে। সোমবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়।





