পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৫ এরও বেশি মুসল্লী। শুক্রবার জুম্মার নামাজের কিছুক্ষণ পরেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে মসজিদের ছাদ ভেঙ্গে পড়ে এবং অর্ধশতাধিক মুসল্লী আহত হয়েছে। আহতরা শিখরপুর সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের কারো কারো অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।

শিখরপুর এসএসপি সাকিব ইসমাইল ডনকে জানায়, বিস্ফোরণে আহতদের শিখরপুর সভিল হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনায় মজলিস ওয়াদাতুল মুসলিমিনের কেন্দ্রীয় নেতা আল্লামা মোহাম্মদ আমিন শাহিদী তিনদিনের শোক ঘোষণা করেছেন।

এছাড়াও বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মামুন হুসাইন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পাকিস্তান তেহরিক ই ইসলাম চেয়ারম্যান ইমরান খান।

সূত্র: ডন

জেএ