​স্ত্রীকে সত্যিই ভালোবাসলে হিন্দু ধর্মে রূপান্তরিত হোন। বলিউড অভিনেতা শাহরুখ খান, আমির খান, সাইফ আলি খানকে আক্রমণ করল হিন্দু মহাসভা।

বিশ্ব হিন্দু পরিষদের সাপ্তাহিক পত্রিকা হিন্দু সভা বার্তায় লাভ জিহাদ নিয়ে সরাসরি এই অভিনেতাদের আক্রমণ করলো হিন্দু মহাসভা। শাহরুখ, আমির, সাইফের পাশাপাশি ফারদিন খান এবং ইমরান হাসমিকেও হিন্দু মহিলাদের বিয়ে করার জন্য আক্রমণ করা হয়েছে।

'স্ত্রীকে ভালোবাসলে হিন্দু ধর্মে রূপান্তরিত হোন শাহরুখ' সম্পাদকীয় অনুযায়ী, চিত্র নির্মাতাদের উপর চাপ সৃষ্টি করা হয় সিনেমায় মুসলিম অভিনেতাদের সঙ্গে হিন্দু অভিনেত্রীদের জুটি তৈরি করার জন্য। হিন্দু মেয়েরা যখন দেখে মুসলিম ছেলেরা হিন্দু চরিত্রে অভিনয় করছে তাও আবার হিন্দু অভিনেত্রীর সঙ্গে, তখন তারা ভাবে মুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে করার মধ্যে কোনো অনৈতিকতা নেই। তারা মুসলিম ছেলেদের মধ্যেই নিজেদের সঙ্গী খুঁজতে চায়।

পত্রিকাতে আরো বলা হয়েথে, 'এই সমস্ত সিনেমা এবং অভিনেতাদের জন্যই হিন্দু মেয়েরা ভাবে মুসলিম ছেলেকে বিয়ে করাটা সাধারণ ও স্বাভাবিক বিষয়। আর এই মুসলিম অভিনেতারাই লাভ জিহাদকে চিরস্থায়ী করার প্রেরণা হয়ে উঠছেন।'

একইসঙ্গে তাদের প্রশ্ন, 'মুসলিম অভিনেতারা যদি সত্যিই তাদের স্ত্রীকে ভালোবাসে তাহলে কেন তাদের ইসলাম ধর্মে দীক্ষিত হতে হয়? মুসলিম সংস্কৃতিকে কেন গ্রহণ করতে হয়? কেন তারা তাদের হিন্দু পদবি ব্যবহার করতে পারেন না।'

ইআর